ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • তালতলীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারী গ্রেপ্তার

    তালতলীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারী গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     চলমান মাদক বিরোধী অভিযানে বরগুনার তালতলী থানা পুলিশ অভিযান চালিয়ে ১২ পিস ইয়াবা ও ৫ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (২৪ অগাষ্ট) সন্ধ্যার পরে উপজেলার সোনাকাটা ইউনিয়নের মধ্যনিন্দ্রা এলাকার জামাল আকনের মাছের আড়ৎতের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয় ।

    গ্রেপ্তারকৃতরা হল সোনাকাটা ইউনিয়নের ছোট আমখোলা গ্রামের আব্দুল মোতালেব মাস্টারের ছেলে শাহজাদা (৫২) এবং নিদ্রা এলাকার চান মিয়া হাওলাদারের ছেলে রাহাত হাওলাদার (১৯) । সত্যতা নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান মিয়া ।

    পুলিশ সূত্রে জানা যায় মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদেও উপজেলার সোনাকাটা ইউনিয়নের মধ্যনিন্দ্রা এলাকার জামাল আকনের মাছের আড়ৎতের সামনে অভিযান চালান । এসময় মাদক ব্যবসায়ী  শাহজাদা ও রাহাত হাওলাদারকে আটক করা হয় । এসময় তাদের দেহ তল্লাশী করে ১২ পিস ইয়াবা ও ৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় ।   

    তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মো. কামরুজ্জামান মিয়া মুঠোফোনে বলেন আটক দুই কারবারীর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে । বুধবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ