ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • টাকা খেয়ে কাউকে নেতা বানাইনি : ছাত্রলীগ সভাপতি

    টাকা খেয়ে কাউকে নেতা বানাইনি : ছাত্রলীগ সভাপতি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় টাকা বিনিময়ে নেতা বানানোর অভিযোগ অস্বীকার করে বলেছেন, ‘কোনো জায়গায় কমিটি করলে শুনতে হয় যে আমরা নাকি টাকার লেনদেন করেছি। আমরা কোনো জায়গায় কোনো টাকার লেনদেন করিনি। এটা আমি বুকে হাত দিয়ে বলতে পারি। টাকার বিনিময়ে নেতা বানালে ছাত্রলীগে কালো অধ্যায় সৃষ্টি হবে।’

    বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ছাত্রলীগের দলীয় কার্যালয়ে গত রবিবার আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে আল নাহিয়ান খান এসব কথা বলেন। ‘২০০৪ সালের ২১ আগস্ট রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে’ কেন্দ্রীয় ছাত্রলীগ এই সভার আয়োজন করে।

    আল নাহিয়ান খান জয় আরও বলেন, ‘কেউ কেউ নামসর্বস্ব দোকান খুলে ছাত্রলীগকে বিক্রি করেন। তারা মনে করেন, তাদের বাইরে আর কোনো ছাত্রলীগ নেই। তাদের মনোনীত ব্যক্তিকে যখন আমরা নেতা বানাতে না পারি, তখনই তারা ষড়যন্ত্র শুরু করে দেন। তারা বলেন যে, আমরা নাকি টাকা খেয়ে নেতা বানিয়েছি। তারা যদি এর প্রমাণ দিতে পারেন, তাহলে ছাত্রলীগ থেকে পদত্যাগ করে আইনের মাধ্যমে আমি ও আমরা ছাত্রলীগ করব। টাকার বিনিময়ে নেতা বানালে ছাত্রলীগে কালো অধ্যায় সৃষ্টি হবে।’
    ছাত্রলীগ সভাপতি বলেন, ‘কোনো জায়গায় কমিটি করলে শুনতে হয় যে আমরা নাকি টাকার লেনদেন করেছি। আমরা কোনো জায়গায় কোনো টাকার লেনদেন করিনি। এটা আমি বুকে হাত দিয়ে বলতে পারি। ছাত্রলীগকে নিয়ে ষড়যন্ত্র করার জন্য একটি পক্ষ দিনরাত লেগে থাকে৷ তিলকে তাল বানিয়ে তারা নামসর্বস্ব পত্রিকায় সংবাদ পরিবেশন করায়। ছাত্রলীগের নেতা-কর্মীরা লোভ-লালসার মধ্যে থাকে না। ছাত্রলীগ চাঁদাবাজি-টেন্ডারবাজি করে না।’


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ