ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববিতে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ বরিশালে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত জুলাই শহীদ দিবস উপলক্ষে আলেকান্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে স্মরণসভা ও দোয়া  র‍্যাব-৮'র সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর বরখাস্ত প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প  জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা
  • ভোটারবিহীন সরকার বেপরোয়া হয়ে উঠেছে: মির্জা ফখরুল

    ভোটারবিহীন সরকার বেপরোয়া হয়ে উঠেছে: মির্জা ফখরুল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাষ্ট্রক্ষমতা আঁকড়ে রাখতে বর্তমান ভোটারবিহীন সরকার বেপরোয়া হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ দলের সহ-দপ্তর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

    বিএনপি মহাসচিব বলেন, দেশব্যাপী সন্ত্রাস সৃষ্টি করে জনগণকে ভীতি ও আতংকের মধ্যে রেখে চিরদিন রাষ্ট্রক্ষমতা আঁকড়ে রাখতে বর্তমান ভোটারবিহীন সরকার বেপরোয়া হয়ে উঠেছে। এই উদ্দেশ্য পূরণে সরকার দেশব্যাপী বিরোধীদলীয় নেতাকর্মীদের গ্রেফতার করে, রিমান্ডে নিয়ে নির্যাতন এবং কারান্তরীণ অব্যাহত গতিতে চালিয়ে যাচ্ছে। দেশব্যাপী প্রায় প্রতিদিনই বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধীদলের নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। তাদের নামে দেওয়া হচ্ছে নতুন নতুন মামলা।

    মির্জা ফখরুল আরও বলেন, ‘বর্তমানে আওয়ামী লীগ সরকারের লক্ষ্যই হচ্ছে বিএনপিসহ দেশের বিরোধী দলগুলোর নেতাকর্মীদের মিথ্যা ও রাজনৈতিক হীন উদ্দেশ্যপ্রণোদিত মামলায় জড়িয়ে গ্রেফতারের মাধ্যমে দেশকে বিরোধী দল শূন্য করে আওয়ামী শাসন দীর্ঘায়িত করা। এটি নিঃসন্দেহে দেশের বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের মানসিক ও রাজনৈতিকভাবে পর্যুদস্ত করার জন্য সরকারের ধারাবাহিক কূটকৌশল।’
    তিনি বলেন, ‘সরকারের চরম রাজনৈতিক প্রতিহিংসার শিকার বলেই মঙ্গলবার সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ।’

    এসময় এমরান আহমদ চৌধুরীকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তার মামলা প্রত্যাহার করে মুক্তির দাবি জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ