ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • ছাত্রদলের সাংগঠনিক সম্পাদকসহ ৩ ছাত্রনেতা নিখোঁজ

    ছাত্রদলের সাংগঠনিক সম্পাদকসহ ৩ ছাত্রনেতা নিখোঁজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ তিন ছাত্রনেতাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছে ছাত্রদল।

    সোমবার (২৩ আগস্ট) সন্ধ্যা থেকে এই তিন ছাত্র নেতাকে পাওয়া যাচ্ছে না বলে জানান, কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক আজিজুল হক সোহেল।

     
    এদিকে জুয়েলের ঘনিষ্ঠজন বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সম্পাদক ফরিদ জমাদ্দার অভিযোগ করেন, রাত সাড়ে ১০টার দিকে যাত্রাবাড়ী থানার কাজলা এলাকা থেকে জুয়েলসহ চার ছাত্র নেতাকে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে।  

    তিনি বলেন, জুয়েল ছাড়া বাকি তিনজন হলেন-  ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব প্রার্থী মোস্তাফিজুর রহমান রুমি ও তেজগাঁও কলেজ ছাত্রদলের সদস্য সচিব প্রার্থী বেলাল আহমেদ।

    ফরিদ জমাদ্দার বলেন, সোমবার রাত সাড়ে ১০টার দিকে সাইফ মাহমুদ জুয়েল কয়েকজন নেতাকর্মীকে সঙ্গে নিয়ে কাজলা পেট্রোল পাম্প এলাকায় অবস্থান করছিলেন। এসময় পুলিশ পরিচয়ে তাদের তুলে নিয়ে যায়।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ