ঢাকা বুধবার, ১০ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • ২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার বিভাগীয় পর্যায়ের কার্যক্রম অনুষ্ঠিত  বরিশালবাসীর চিকিৎসাসেবায় একটি গুরুত্বপূর্ণ আস্থার কেন্দ্র জেনারেল হাসপাতাল: বিসিসি প্রশাসক বরিশালে বস্তি থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার, পালিয়ে গেল দম্পতি গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাহেন্দ্রার সংঘর্ষে নারী নিহত ৫ হাজার টাকা পুঁজি খাটিয়ে স্বপ্নের পথযাত্রা শুরু, এখন তিনি সফল উদ্যোক্তা এবার হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আ’লীগের নেতাকর্মীরা বারবার প্রকল্পের মেয়াদ বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী পড়াশোনায় বাধা, মানসিক চাপ সইতে না পেরে গৃহবধূর আত্মহত্যা
  • বরিশালবাসীর চিকিৎসাসেবায় একটি গুরুত্বপূর্ণ আস্থার কেন্দ্র জেনারেল হাসপাতাল: বিসিসি প্রশাসক

     বরিশালবাসীর চিকিৎসাসেবায় একটি গুরুত্বপূর্ণ আস্থার কেন্দ্র জেনারেল হাসপাতাল: বিসিসি প্রশাসক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল জেনারেল হাসপাতালের চিকিৎসাসেবার মান আরও উন্নত ও গতিশীল করার লক্ষ্যে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় সভা করেছেন সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।

    মঙ্গলবার দুপুর ১টায় হাসপাতালের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় হাসপাতালের সার্বিক সেবার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, রোগীদের ভোগান্তি লাঘব এবং পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

    এসময় প্রশাসক শিরীন বলেন, জেনারেল হাসপাতাল বরিশালবাসীর চিকিৎসাসেবার একটি গুরুত্বপূর্ণ আস্থার কেন্দ্র। সাধারণ মানুষ যেন দ্রুত, সহজ ও উন্নত চিকিৎসাসেবা পায়, তা নিশ্চিত করতে আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। হাসপাতালের পরিবেশ উন্নয়ন এবং সেবার মান বৃদ্ধিতে সিটি কর্পোরেশন সবসময় পাশে থাকবে।

    সভায় উপস্থিত ছিলেন  সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল বারী,  জেলা সিভিল সার্জন ডা. এস. এম. মনজুর-এ-এলাহী, প্রধান প্রকৌশলী মো. হুমায়ুন কবীর, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. খন্দকার মঞ্জুরুল ইমাম শুভ্র এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আবুল বাশার।

    এছাড়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মলয় কৃষ্ণ বড়ালসহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা, চিকিৎসক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

    সভায় বক্তারা হাসপাতালের সেবার মান উন্নয়ন, রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ এবং স্বাস্থ্যসেবাকে আরও কার্যকর ও জনমুখী করার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে মতামত প্রদান করেন। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ